৫০০ ছাত্রের আইডি কার্ড, এক বিকেলেই প্রস্তুত

টেমপ্লেট বাছুন, Excel ফাইল দিন, প্রিভিউ দেখুন। তারপর প্রিন্ট-রেডি PDF নামিয়ে নিজের প্রিন্টারে ছাপুন। দোকানে লাইন নেই, বানান ভুলের ঝামেলা নেই।

  • আন্তর্জাতিক CR80 সাইজ
  • ৩০০ DPI প্রিন্ট মান
  • QR দিয়ে অনলাইন যাচাই

আপনার প্রতিষ্ঠানের জন্য সুন্দর ডিজাইন

পছন্দের ডিজাইনে ক্লিক করুন, তথ্য আর ছবি দিন — কার্ড তৈরি। প্রতিটি ডিজাইনের সামনে ও পেছন দুই পিঠ।

সব ডিজাইন দেখুন →

চার ধাপে পুরো প্রতিষ্ঠানের কার্ড

কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারেই সব কাজ।

  1. টেমপ্লেট বাছুন

    স্কুল, মাদ্রাসা, কলেজ বা অফিসের জন্য তৈরি ডিজাইন থেকে একটি নিন, প্রতিষ্ঠানের রং ও লোগো বসান।

  2. তথ্য দিন

    একজনের হলে ফর্ম পূরণ করুন। সবার হলে Excel ফাইল আর ছবির ফোল্ডার আপলোড করুন।

  3. প্রিভিউ দেখুন

    প্রতিটি কার্ড পর্দায় মিলিয়ে নিন। ভুল থাকলে সেখানেই ঠিক করুন।

  4. ডাউনলোড ও প্রিন্ট

    পেমেন্টের পর কাট মার্কসহ A4 PDF নামিয়ে যেকোনো প্রিন্টারে ছাপুন।

যেকোনো প্রতিষ্ঠানের জন্য

প্রতিটি প্রতিষ্ঠান নিজের আলাদা ড্যাশবোর্ড পায়। ছাত্র, শিক্ষক বা কর্মী, সবার কার্ড এক জায়গায়, পরের বছর শুধু মেয়াদ বদলে আবার প্রিন্ট।

নিজের প্রতিষ্ঠানের নমুনা দেখুন

  • স্কুলশ্রেণি, শাখা, রোল
  • মাদ্রাসাজামাত, দাখিল, আলিম
  • কলেজ ও বিশ্ববিদ্যালয়বিভাগ, সেশন, রেজি. নং
  • কোম্পানি ও অফিসপদ, বিভাগ, কর্মী নং
  • হাসপাতাল ও ক্লিনিকডাক্তার, নার্স, স্টাফ
  • সংগঠন ও ইভেন্টসদস্য, স্বেচ্ছাসেবক, অতিথি

দোকানের চেয়ে দ্রুত, নির্ভুল আর নিরাপদ

Excel থেকে শত শত কার্ড

ছাত্রদের তালিকা আগে থেকেই Excel-এ থাকলে আবার টাইপ করতে হবে না। একবার আপলোডেই সবার কার্ড তৈরি।

QR দিয়ে আসল-নকল যাচাই

প্রতিটি কার্ডের পেছনে আলাদা QR কোড। যে কেউ মোবাইলে স্ক্যান করে কার্ডটি বৈধ কিনা দেখতে পারবে।

নির্ভুল বাংলা লেখা

যুক্তাক্ষর ও নামের বানান ঠিক যেমন লিখবেন তেমনই ছাপা হবে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কার্ড।

নিজের প্রিন্টারে প্রিন্ট

A4 শিটে ৯টি কার্ড কাট মার্কসহ। সাধারণ কালার প্রিন্টার বা PVC কার্ড প্রিন্টার, দুটোতেই চলে।

AI দিয়ে ছবি ঠিক শীঘ্রই

যেকোনো ছবির পেছনের অংশ সরিয়ে, মুখ মাঝখানে এনে পাসপোর্ট-স্টাইল ছবি বানাবে নিজে থেকেই।

ছাত্ররা নিজেই তথ্য দেবে শীঘ্রই

একটি লিংক শেয়ার করুন। ছাত্র বা অভিভাবক নিজের তথ্য ও ছবি দেবেন, আপনি শুধু অনুমোদন করবেন।

নকল কার্ড আর চলবে না

কার্ডের QR স্ক্যান করলেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কার্ডধারীর ছবি, নাম ও মেয়াদ দেখা যায়। পরীক্ষার হল, গেট বা অফিসে পরিচয় যাচাই কয়েক সেকেন্ডের কাজ।

  • শুধু প্রয়োজনীয় তথ্য দেখায়, ফোন নম্বর বা ঠিকানা নয়
  • কার্ড বাতিল করলে সাথে সাথে "অবৈধ" দেখাবে
  • কোনো অ্যাপ লাগে না, মোবাইলের ক্যামেরাই যথেষ্ট

যতটুকু ব্যবহার, ততটুকু খরচ

নমুনা কার্ড বানানো সবসময় বিনামূল্যে। প্রিভিউ পছন্দ হলে তবেই পেমেন্ট।

ফ্রি

দেখে নিতে চাইলে

৳০
সবসময়
  • ৫টি নমুনা কার্ড
  • ওয়াটারমার্কসহ প্রিভিউ
  • বেসিক টেমপ্লেট
নমুনা বানান

প্রতি কার্ড

অল্প কয়েকটি কার্ড দরকার হলে

৳১৫
প্রতিটি কার্ড
  • ওয়াটারমার্ক ছাড়া HD কার্ড
  • প্রিন্ট-রেডি PDF
  • QR যাচাই
কার্ড বানান

স্টার্টার

ছোট ও মাঝারি স্কুল-মাদ্রাসার জন্য

৳৫০০
প্রতি মাসে
  • বছরে ৫০০ কার্ড
  • Excel থেকে বাল্ক কার্ড
  • প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড
  • QR যাচাই পেজ
শুরু করুন

প্রো

বড় প্রতিষ্ঠান ও কোম্পানির জন্য

৳১,৫০০
প্রতি মাসে
  • বছরে ৩,০০০ কার্ড
  • প্রিমিয়াম টেমপ্লেট
  • ৩ জন স্টাফ অ্যাকাউন্ট
  • নিজস্ব ডিজাইন সহায়তা
যোগাযোগ করুন

বার্ষিক পেমেন্টে ২ মাস ফ্রি। আরও বেশি কার্ড বা নিজস্ব ব্র্যান্ডিং দরকার হলে যোগাযোগ করুন।

সাধারণ প্রশ্ন

কার্ড কোথায় প্রিন্ট করব?

PDF ফাইলটি যেকোনো কালার প্রিন্টারে ছাপতে পারবেন। মোটা আর্ট কার্ডে ছেপে কেটে লেমিনেট করুন, অথবা PVC কার্ড প্রিন্টার ব্যবহার করুন। প্রিন্টের সময় স্কেল "Actual size" বা ১০০% রাখবেন, তাহলে মাপ ঠিক থাকবে।

ছাত্রদের তথ্য কি নিরাপদ থাকবে?

প্রতিটি প্রতিষ্ঠান শুধু নিজের তথ্য দেখতে পারে। QR স্ক্যানে শুধু নাম, ছবি, প্রতিষ্ঠান ও মেয়াদ দেখা যায়; ফোন নম্বর বা ঠিকানা কখনো দেখানো হয় না।

পেমেন্ট কীভাবে করব?

বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক কার্ডে পেমেন্টের ব্যবস্থা চালু হচ্ছে। চালু না হওয়া পর্যন্ত যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন।

আমাদের নিজস্ব ডিজাইন বানিয়ে দেবেন?

হ্যাঁ। প্রো প্ল্যানে প্রতিষ্ঠানের লোগো ও রং অনুযায়ী আলাদা ডিজাইন বানিয়ে দেওয়া হয়, যা শুধু আপনার প্রতিষ্ঠানই ব্যবহার করবে।

ইংরেজি মাধ্যম স্কুল বা কোম্পানি কি ব্যবহার করতে পারবে?

অবশ্যই। কার্ডের সব লেখা ইংরেজিতেও দেওয়া যায়, আর কোম্পানির জন্য পদ, বিভাগ ও কর্মী নম্বরের আলাদা টেমপ্লেট আছে।

আপনার প্রতিষ্ঠানের একটি নমুনা কার্ড এখনই দেখুন

বিনামূল্যে নমুনা বানান